×

জাতীয়

বায়ুদূষণের শীর্ষে ঢাকা, ৮ এলাকার পরিস্থিতি খুবই খারাপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ এএম

বায়ুদূষণের শীর্ষে ঢাকা, ৮ এলাকার পরিস্থিতি খুবই খারাপ

ছবি: সংগৃহীত

আবারও বায়ুদূষণের শীর্ষে  স্থানে উঠলো ঢাকা। আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে বিশ্বের ১০০টি নগরীর মধ্যে ঢাকা শীর্ষ স্থানে উঠে আসে। এ সময় ঢাকার বায়ুর মান ছিল ২৫৯। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। নগরীর একটি স্থানে আজ দূষণের মাত্রা ৪০০-র বেশি। এ অবস্থা ‘বিপর্যয়কর’। এ স্থানটিসহ নগরীর আট স্থানে আজ দূষণের পরিস্থিতি খুবই খারাপ।

এই সময়ে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা ও মিসরের রাজধানী কায়রো। নগর দুটির বায়ুর মান যথাক্রমে ২৪৭ ও ২২৭।

বায়ুদূষণের মাত্রা ২০০-র বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। সেই তথ্য অনুযায়ী আজ ঢাকার বায়ুদূষণের ভয়াবহ অবস্থা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউএয়ার।

গত জানুয়ারি মাসের অর্ধেকের বেশি সময় ধরে বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যায় পড়ছেন নগরবাসী। আগের চেয়ে এসব সমস্যা এখন বেশি অনুভূত হচ্ছে।

ঢাকার বায়ুদূষণের উৎসগুলোর মধ্যে আছে যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালু, বিভিন্ন দ্রব্য পোড়ানোর কারণে সৃষ্টি ধোঁয়া, ইটভাটা।

ঢাকার যে ৮ এলাকার বায়ুর মান খুব খারাপ

আজ সকাল সোয়া ৮টায় ঢাকার আট স্থানের বায়ুর মান ‘খুব খারাপ’ ছিল। স্থানগুলো হলো—নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৪০৮), ধানমন্ডি (২৯৩), দক্ষিণ পল্লবী (২৭৮), বেচারাম দেউড়ি (২৭৩), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৬৯), বে’জ এইজ ওয়াটার (২৫৬), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৩৬) ও গোড়ান (২১৩)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে মাউশির জরুরি বার্তা

শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে মাউশির জরুরি বার্তা

জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

তৃতীয় দিনের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

তৃতীয় দিনের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

খুলনার জনসভায় তারেক রহমান

খুলনার জনসভায় তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App