×

রাজশাহী

সড়কে দুই ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, হতাহত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

সড়কে দুই ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, হতাহত ১৫

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১২ জন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩৫), রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের আব্দুল রাজ্জাক হওলাদার (৫৫) ও তার ছেলে আরাফাত সানী সানভী (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় পেছন থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাহিমা আক্তার মুন্নি নামে এক যাত্রী নিহত হন।

শুক্রবার ভোর সাড়ে ৪টায় একটি ট্রাক সামনে থাকা আরেকট ট্রাকের পেছনে ধাক্কা দিলে পেছন দিক থেকে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি নামের এক নারী ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল রাজ্জাক হওলাদারকে রংপুরের হারাগাছের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার ছেলে সানভীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।

বড়দরগা হাইওয়ে পুলিশ জানায়,  ট্রাক-বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-১২

ভোলা-৪ বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-১২

আপনি কোন কেন্দ্রের ভোটার মোবাইলে জানবেন যেভাবে

আপনি কোন কেন্দ্রের ভোটার মোবাইলে জানবেন যেভাবে

রাজধানীতে বিপুল পরিমাণ বিদেশী অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

যৌথবাহিনীর অভিযান রাজধানীতে বিপুল পরিমাণ বিদেশী অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আবারো হুমকির মুখে বিশ্ব শান্তি ও নিরাপত্তা, উপায় কী?

আবারো হুমকির মুখে বিশ্ব শান্তি ও নিরাপত্তা, উপায় কী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App