×

জাতীয়

ইরান থেকে ফিরছে আটকে পড়া বাংলাদেশিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম

ইরান থেকে ফিরছে আটকে পড়া বাংলাদেশিরা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এতে কয়েকশ প্রবাসী বাংলাদেশিকে ফেরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রায় দুইশ বা তার কিছু বেশি সংখ্যক বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকুথেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত অতিক্রম করে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাকুর হেইদার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে আনা হবে।

আরো পড়ুন: জামিনে মুক্তি পেয়ে জেলগেটে ফের আটক ইউপি চেয়ারম্যান

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে এই প্রত্যাবাসন কার্যক্রম শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে পুরো প্রক্রিয়া তদারকির জন্য এম আমানুল হক আজারবাইজানে যাচ্ছেন। এছাড়া প্রত্যাবাসন কার্যক্রমে সহায়তা দিতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা মঙ্গলবার রাতে বাকুর উদ্দেশে রওনা হয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের জুন মাসে ইরানে সংঘাতের সময় আটকে পড়া বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

আমিরাতে ড্রোন হামলার নিন্দা কাতারের

আমিরাতে ড্রোন হামলার নিন্দা কাতারের

ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র

বৃষ্টি কমলেও কমছে না গরমের তীব্রতা

বৃষ্টি কমলেও কমছে না গরমের তীব্রতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App