×

জাতীয়

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:৩৪ এএম

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আজ সকালে দেশে পৌঁছেছে।

শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছায়।

বৃহস্পতিবার (৭ মে) ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের ইকে-০২২০ ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে-০৫৮২ ফ্লাইটে মরদেহ ঢাকায় আসে।

এর আগে স্থানীয় সময় বুধবার (৬ মে) টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে পৌঁছায়।

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এ সম্মাননা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৫ মে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে পাঠানো এক চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। একই সঙ্গে সমাবর্তনে উপস্থিত থেকে দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুরোধ জানানো হয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউক্রেন যুদ্ধে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

বিজেপি জয়ে মুখ খুললেন টালিউডের তারকারা

বিজেপি জয়ে মুখ খুললেন টালিউডের তারকারা

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি

আগামীকাল থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

আগামীকাল থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App