×

জাতীয়

ঈদে রাজধানীতে নিরাপত্তা জোরদারে নতুন ডিএমপি কমিশনারের নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:৫১ পিএম

ঈদে রাজধানীতে নিরাপত্তা জোরদারে নতুন ডিএমপি কমিশনারের নির্দেশনা

ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের প্রথম দিন আসন্ন পবিত্র ঈদুল আজহায় রাজধানীর সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতে সমন্বয় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ ঈদের ছুটিতে রাজধানীবাসীর নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

সোমবার (১৮ মে) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মোসলহ্ উদ্দিন।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘রাষ্ট্র ও শহর আমাদের সবার। এই শহর ও রাষ্ট্রকে সুন্দর, সচল ও নিরাপদ রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি জানান, ‘রাজধানীতে চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে এবং ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হবে।’

ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে নৌপথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে ঈদের সময় সড়ক খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে উপস্থিত প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত দেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলএনজি কিনতে ৩৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

এলএনজি কিনতে ৩৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা আজ, সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা আজ, সরাসরি দেখবেন যেভাবে

যুক্তরাষ্ট্রের ৫ শর্তের জবাবে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের ৫ শর্তের জবাবে যা বলল ইরান

দুই বছর পর ফিরছে লঙ্কা প্রিমিয়ার লিগ

দুই বছর পর ফিরছে লঙ্কা প্রিমিয়ার লিগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App