×

প্রবাস

মালয়েশিয়ার বাংলাদেশিসহ আটক ৪০২ অবৈধ অভিবাসী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

মালয়েশিয়ার বাংলাদেশিসহ আটক ৪০২ অবৈধ অভিবাসী

ছবি : সংগৃহীত

অবৈধ অভিবাসীদের শনাক্ত ও আটক করতে মালয়েশিয়ার দুইটি রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, জোহর বাহরুর তেব্রাউ শিল্প এলাকায় অবস্থিত একটি কম্পিউটার যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ অভিযান পরিচালিত হয় পরিকল্পিতভাবে অবৈধ প্রবাসী শ্রমিক নিয়োগের তথ্যের ভিত্তিতে।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)-এর সহযোগিতায় জোহর ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট শাখা এ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, বিপুলসংখ্যক বিদেশি শ্রমিক বৈধ ভ্রমণ নথি ও কাজের পারমিট ছাড়াই ওই কারখানায় কাজ করছিলেন।

তিনি বলেন, অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও দ্রুত সব বহির্গমন পথ বন্ধ করে দেওয়ায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। তদন্তে সহায়তার জন্য কারখানার মানবসম্পদ বিভাগের দুইজন স্থানীয় পুরুষ কর্মীকেও আটক করা হয়েছে।

আরো পড়ুন : সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনী সভা, আটক বাংলাদেশি

আটকদের মধ্যে রয়েছেন ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ২৬ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুইজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক। তাদের বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে।

দাতুক মোহদ রুসদি আরও জানান, কারখানাটিতে অভিবাসন আইন লঙ্ঘনের সুসংগঠিত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে বিদেশি শ্রমিক নিয়োগসংক্রান্ত শর্ত ভঙ্গের বিষয়টিও রয়েছে। আটক সবাইকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩-এর আওতায় সন্দেহভাজন হিসেবে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

তিনি বলেন, অবৈধ শ্রমিক নিয়োগের মাধ্যমে যারা মুনাফা অর্জন করছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জোহরজুড়ে ধারাবাহিক ও সমন্বিত অভিযান চালিয়ে অবৈধ নিয়োগচক্র ভেঙে দেওয়া হবে।

এদিকে, নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ইস্পাত কারখানায় পরিচালিত পৃথক অভিযানে আরো ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিত শেঠির বাসভবনে গুলি

বলিউডে ফের বন্দুক হামলা রোহিত শেঠির বাসভবনে গুলি

সাইফুল হকের প্রচার মিছিলে নীরব সমর্থকদের হামলা, আহত ৫

সাইফুল হকের প্রচার মিছিলে নীরব সমর্থকদের হামলা, আহত ৫

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান

হাসিনাকে বাদ দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে হবে

দ্য উইককে মির্জা ফখরুল হাসিনাকে বাদ দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App