×

রাজশাহী

ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন পুলিশ সদস্য

Icon

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম

ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন পুলিশ সদস্য

ছবি: নিজস্ব

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে। তার শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে বলে জানা গেছে।

এ বিষয়ে আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আহত পুলিশ কনস্টেবল বাগেরহাটে কর্মরত। রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ের তারাটিয়া গ্রামে শ্বশুর বাড়িতে আসছিলেন তিনি। সকালে ট্রেনটি আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমানো অনুভব করে এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাঁটু হতে কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়।

ওসি আরো বলেন, পরে তার শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। তবে তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App