×

রাজশাহী

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:০২ পিএম

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রুবেল মন্ডলের (৩০) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত মিমি বেগম (২৬) উপজেলার নারচি গণকপাড়া এলাকায়কাঠমিস্ত্রি রুবেল মন্ডলের (৩০) স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিমি ও তাঁর স্বামী রুবেল মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে ঈদের দিন দুপুরে পারিবারিক একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে তুমুল কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মিমিকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মিমির মৃত্যু হয়।

এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে সারিয়াকান্দি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রুবেল মণ্ডলকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপের জন্য বাড়ি বিক্রি করলেন শিক্ষক

বিশ্বকাপের জন্য বাড়ি বিক্রি করলেন শিক্ষক

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

 বিশ্বকাপের আগে আবারও ইনজুরিতে নেইমার

বিশ্বকাপের আগে আবারও ইনজুরিতে নেইমার

রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাবেক ছাত্রনেতার বাড়িতে হামলা

রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাবেক ছাত্রনেতার বাড়িতে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App