সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৯:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
নাটোরের লালপুরে একটি সিএনজির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ওয়ালিয়া-দয়রামপুর আঞ্চলিক সড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, আজ (শুক্রবার) বিকেলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল বারেক বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
