×

রংপুর

বাইকে তেল শেষ, ট্যাংকি খুলে পাম্পে ২ যুবক

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম

বাইকে তেল শেষ, ট্যাংকি খুলে পাম্পে ২ যুবক

ছবি : ভোরের কাগজ

নীলফামারীর দুই যুবক মোটরসাইকেলে তেল শেষ হয়ে যাওয়ায় ট্যাংক খুলে পাম্পে এনে তেল নেওয়ার ঘটনা ঘটিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার পর ডোমার-নীলফামারী সড়কের মেসার্স আমেনা জননী ফিলিং স্টেশনে এমন দৃশ্য দেখা যায়।

ট্যাংক খুলে আনা যুবক লাবন্য রায় জানান, তার মা পরিবার পরিকল্পনা বিভাগের চাকরি করেন এবং প্রতিদিন বাইক চালিয়ে অফিসের কাজ করেন। হঠাৎ তেল শেষ হয়ে যাওয়ায় বাইক থেকে ট্যাংক খুলে এনে তেল নিতে হয়েছে।

আরেক যুবক বলেন, পাম্প থেকে কিছুটা দূরেই বাইকের তেল শেষ হয়ে যায়। পায়ে হেঁটে পুরো বাইক নিয়ে আসা কষ্টকর হওয়ায় তারা ট্যাংক খুলে পাম্পে এনে তেল নিয়েছেন।তবে উপস্থিত অনেকেই এভাবে তেল নেওয়াকে বেআইনি বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আরো পড়ুন : জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দরে ড্রোন বিস্ফোরণে রাডার ক্ষতিগ্রস্ত

বিমানবন্দরে ড্রোন বিস্ফোরণে রাডার ক্ষতিগ্রস্ত

ইরান যুদ্ধ কয়েক মাস নয়, শেষ হবে কয়েক সপ্তাহেই

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ কয়েক মাস নয়, শেষ হবে কয়েক সপ্তাহেই

বন্ধুরাষ্ট্রগুলোর জনগণের প্রতি ধন্যবাদ বার্তা লিখে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

বন্ধুরাষ্ট্রগুলোর জনগণের প্রতি ধন্যবাদ বার্তা লিখে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

‘ভিসা পেলেই আমেরিকায় প্রবেশ নিশ্চিত নয়’

ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘ভিসা পেলেই আমেরিকায় প্রবেশ নিশ্চিত নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App