×

রংপুর

অতিষ্ঠ এলাকাবাসী

ডাস্টবিন ফাঁকা, পুকুরজুড়ে আবর্জনার স্তূপ

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:১৯ পিএম

ডাস্টবিন ফাঁকা, পুকুরজুড়ে আবর্জনার স্তূপ

ছবি: সংগৃহীত

সারাদেশে ঈদুল আজহার বর্জ্য দ্রুত অপসারণে প্রশাসনের তৎপরতা দেখা গেলেও নীলফামারীতে দেখা গেছে ভিন্ন চিত্র। শহরের বড় বাজারসংলগ্ন সওদাগরপাড়ার একটি পুকুর গত দুই বছর ধরে অবাধে ময়লা-আবর্জনার ভাগাড় হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশে একটি উন্নতমানের ডাস্টবিন থাকলেও সেটি ব্যবহার করা হচ্ছে না। আবর্জনার পাশাপাশি কোরবানির পশুর বর্জ্য ফেলায় দুর্গন্ধে পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও একটি প্রভাবশালী পক্ষ নিয়মিত এখানে সব ধরনের বর্জ্য ফেলছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর প্রতিকার মেলেনি।

সারাবছরই দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস করতে হচ্ছে এলাকাবাসীকে। তবে কোরবানির ঈদ উপলক্ষে পশুর বর্জ্য যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বর্জ্য পরিশোধনাগার থাকা সত্ত্বেও তা কার্যকরভাবে ব্যবহার না করায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে।

অতিসত্বর পুকুরটি থেকে বর্জ্য অপসারণ এবং স্থায়ী সমাধানের জন্য নীলফামারী পৌর প্রশাসকের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

জানতে চাইলে নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সাইদুল ইসলাম বলেন, “বিষয়টি জানার পরই আমরা কার্যকর পদক্ষেপ নিয়েছি। আগামী দুই-এক দিনের মধ্যে ময়লা অপসারণ করে সমস্যার সমাধান করা হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে মিসাইল সদৃশ্য বস্তু পেয়ে পুলিশে ফোন

বঙ্গোপসাগরে মিসাইল সদৃশ্য বস্তু পেয়ে পুলিশে ফোন

স্কুলে জলাবদ্ধতা, মাঠ ভরাট ও রাস্তা উন্মুক্তের দাবি

স্কুলে জলাবদ্ধতা, মাঠ ভরাট ও রাস্তা উন্মুক্তের দাবি

ডাস্টবিন ফাঁকা, পুকুরজুড়ে আবর্জনার স্তূপ

অতিষ্ঠ এলাকাবাসী ডাস্টবিন ফাঁকা, পুকুরজুড়ে আবর্জনার স্তূপ

সম্পর্ক জোড়া লাগাতে বলিউড সিনেমায় ‘চীন-বিদ্বেষ’ নিষিদ্ধ

সম্পর্ক জোড়া লাগাতে বলিউড সিনেমায় ‘চীন-বিদ্বেষ’ নিষিদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App