×

বিশেষ সংখ্যা

রুবেল কুদ্দুসের এক জোড়া কবিতা

Icon

রুবেল কুদ্দুস

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০১ এএম

রুবেল কুদ্দুসের এক জোড়া কবিতা

রুবেল কুদ্দুসের এক জোড়া কবিতা

প্রতিরোধ 

কাকে প্রতিরোধ করবে
যারা বৈষম্য বিরোধী 
যারা তৌহিদী জনতা
যারা ছাত্র জনতা
যারা প্রেশার গ্রুপ
যারা সংঘবদ্ধ উগ্রগোষ্ঠী 

প্রতিরোধ গড়ো তাদের বিরুদ্ধে
যারা সংবিধান মানে না
যারা জাতীয় সঙ্গীত গায় না
যারা মুক্তিযুদ্ধ মানে না
যারা মাজার মানে না
যারা জঙ্গি ধর্মখোর
যারা মব সন্ত্রাস করে 

প্রতিরোধ গড়ো আগ্রাসনের বিরুদ্ধে
যারা বত্রিশ ভেঙেছে 
যারা ছায়ানটে আগুন দিয়েছে
যারা উদীচি ভেঙেছে
যারা মানুষ হত্যা করেছে
যারা আগুনে পুড়িয়ে মেরেছে
যারা অস্থিতিশীল 
অশান্তি উৎপাদন করে 

সার্বভৌমত্ব হুমকিতে ফেলে
মতান্তর হলেই হত্যার হুমকি দেয় 

প্রতিরোধ গড়ো তাদের বিরুদ্ধে ।


পরম জনম

প্রশান্তিতেই প্রকৃত সাফল্য 
এখানেই প্রাণের জয়মাল্য !

তোমার জীবন যে সময়ের চেয়ে দামী 
‎যেনামেই তোমাকে ডেকে থাকি আমি !

‎‎আমাকে করি তোমাতে উৎসর্গ 
‎তুমিই আমার মহাকালের নৈস্বর্গ!

‎‎তোমার সৃষ্টি সবই তো দেখি
‎অদেখা থাকো কেবল তুমিই !
‎নিজেকে আমি কোথায় খুঁজে পাই
‎মহাবিশ্বের কোথাও যে আমি নাই !

‎‎কত জন্মের পর পেলাম এ ধন্য জনম
‎কৃপা মহিমায় দয়া ও দানে তুমি পরম !

‎‎আমার আয়না আমার আত্মা
‎যেখানে লুকানো আমার সত্তা !

টাইমলাইন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিদ্ধার্থ শঙ্কর ধরের এক জোড়া কবিতা

সিদ্ধার্থ শঙ্কর ধরের এক জোড়া কবিতা

রুবেল কুদ্দুসের এক জোড়া কবিতা

রুবেল কুদ্দুসের এক জোড়া কবিতা

সফিক রহমানের  এক জোড়া কবিতা

সফিক রহমানের এক জোড়া কবিতা

বাঞ্ছারামপুরে রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন

বাঞ্ছারামপুরে রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App