×

খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ট্রফি হাতে দুই দলের অধিনায়ক। ছবি- সংগৃহীত

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মাঠের লড়াই শুরু হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম এই ম্যাচে টস ভাগ্যে জয়ী হয়েছে নিউজিল্যান্ড। টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। কন্ডিশন বিবেচনা করে আগে ব্যাট চালিয়ে বড় সংগ্রহ দাঁড় করাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অন্যদিকে, টস হারলেও আগে বোলিং পাওয়া নিয়ে অখুশি নন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসের পর প্রতিক্রিয়ায় মিরাজ জানান, কন্ডিশন কাজে লাগিয়ে শুরুতেই সফরকারীদের চেপে ধরাই তাদের লক্ষ্য। শুরুতে বল করতে পেরে তিনি সন্তুষ্ট এবং বোলারদের ওপর পূর্ণ আস্থা রাখছেন।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড : হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জায়ডেন লেনক্স ও উইল ও'রুর্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও বিতর্কে কোহলি

আবারও বিতর্কে কোহলি

দিল্লি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

দিল্লি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

রামেকে একদিনে হাম উপসর্গে আরো ১৪ শিশু ভর্তি

রামেকে একদিনে হাম উপসর্গে আরো ১৪ শিশু ভর্তি

জ্বালানি সংকটে থমকে যেতে পারে ইউরোপের আকাশপথ

জ্বালানি সংকটে থমকে যেতে পারে ইউরোপের আকাশপথ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App