×

খেলা

আর্জেন্টিনার হয়ে প্রথমবার বিশ্বকাপ খেলবেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৪:৩২ পিএম

আর্জেন্টিনার হয়ে প্রথমবার বিশ্বকাপ খেলবেন যারা

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। প্রত্যাশিতভাবেই এই দলে আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এই মহাতারকার জন্য এটি হতে যাচ্ছে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে পুরোনো ও নতুনদের মিলিয়ে এক ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছেন স্কালোনি।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ঘোষিত এই দলে কাতার বিশ্বকাপজয়ী স্কোয়াডের ১৭ জন ফুটবলার জায়গা ধরে রেখেছেন। এর পাশাপাশি দলে এসেছেন ৯ জন নতুন মুখ, যারা এবারই প্রথম বিশ্বমঞ্চে পা রাখবেন। কাতার বিশ্বকাপ ও দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে খেলা মূল ফুটবলারদের ওপরই আস্থা রেখেছেন স্কালোনি।

তবে সাড়ে তিন বছর আগের বিশ্বকাপজয়ী দলের বেশ কয়েকজন তারকা বিভিন্ন কারণে এবারের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। বয়সজনিত কারণে জায়গা পাননি গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ও তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া। ইনজুরির কারণে ছিটকে গেছেন হুয়ান ফয়েথ এবং ফিটনেস শঙ্কায় ডাক পাননি লেফট ব্যাক মার্কোস আকুনা।

বাদ পড়াদের জায়গায় ভ্যালেন্তিন বার্কো ও নিকোলাস পাজের মতো বেশ কয়েকজন তরুণ প্রতিভাকে দলে সুযোগ দিয়েছেন কোচ। এ ছাড়া ইনজুরির কারণে গত বিশ্বকাপে খেলতে না পারা জিওভানি লো সেলসো ও নিকোলাস গঞ্জালেজ এবার দলে ফিরেছেন। আর ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেজও জায়গা করে নিয়েছেন স্কালোনির চূড়ান্ত স্কোয়াডে।

স্কোয়াডের কাতারে বিশ্বকাপ জয়ীরা: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, নিকোলাস তাগলিয়াফিকো, গনসালো মোন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মেদিনা, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্তিনেজ।

স্কোয়াডে ৯ নতুন মুখ: হুয়ান মুসো, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, নিকো গঞ্জালেস, জিউলিয়ানো সিমিওনে, নিকো পাজ ও হোসে মানুয়েল লোপেস।

বিশ্ব জয়ী দলের যারা বাদ: ফ্রাঙ্কো আরমানি, হের্মান পেসেলা, হুয়ান ফয়েথ, মার্কোস আকুনা, গিদো রদ্রিগেস, আলেজান্দ্রো গোমেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া ও পাওলো দিবালা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App