×

খেলা

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তানজিম সাকিবকে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৫:১৩ পিএম

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তানজিম সাকিবকে

তানজিম হাসান সাকিব। ছবি- সংগৃহীত

অভিষেকের পর থেকেই সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের অন্যতম ভরসা তানজিম হাসান সাকিব। তবে দুর্দান্ত ফর্মের মাঝেই বারবার চোটের ধাক্কায় থমকে যেতে হচ্ছে সিলেট এক্সপ্রেসকে। এবার বড় ধরনের কোমরের চোটে পড়েছেন তিনি। এই চোট কাটিয়ে মাঠে ফিরতে তার অন্তত ছয় মাস সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, বোলিং করার সময় কোমরের স্পাইনে তীব্র ব্যথা অনুভব করছেন তানজিম সাকিব। চোটের গভীরতা বুঝতে গত ২৪ মে অনলাইনে বিদেশি চিকিৎসক ও দেশি ফিজিওদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

দীর্ঘস্থায়ী এই চোটের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউজিল্যান্ডের খ্যাতনামা সার্জন ড. রোয়ান শুউটেনের শরণাপন্ন হয়েছে। ক্রাইস্টচার্চের এই চিকিৎসক এর আগে ভারতের জাসপ্রিত বুমরাহ এবং ইংল্যান্ডের জোফরা আর্চারের মতো বিশ্বসেরা পেসারদের পিঠের সফল অস্ত্রোপচার করেছেন। তানজিম সাকিবকে দ্রুত ও সেরা চিকিৎসা দিতেই তার পরামর্শ নিচ্ছে বিসিবি।

আপাতত তানজিম সাকিবের কোমরের চোটের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী দুই মাস পর তার এই চোটের ওপর একটি রিভিউ বা পুনর্বিবেচনা করা হবে। সেই রিভিউর রিপোর্টের ওপরই নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত। তবে প্রাথমিক ধারণা অনুযায়ী, পুরোপুরি সুস্থ হয়ে ক্রিকেটে ফিরতে এই ডানহাতি পেসারের ছয় মাসেরও বেশি সময় লাগতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App