×

খেলা

গ্রেপ্তার হলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৮:১২ পিএম

গ্রেপ্তার হলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার

ছবি- সংগৃহীত

মোটরওয়েতে বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ি দুর্ঘটনার পর মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। ৩১ বছর বয়সী এই তারকা ফুটবলারকে অবশ্য পরবর্তীতে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ বর্তমানে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেট্রো’ হ্যাম্পশায়ার পুলিশের বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সকাল ৯টার কিছু আগে এম৩ মোটরওয়ের মিনলি ইন্টারচেঞ্জের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্টার্লিংয়ের ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরওয়ের সুরক্ষা বেষ্টনীতে (ব্যারিয়ার) সজোরে আঘাত করে। তবে স্বস্তির খবর হলো, এই দুর্ঘটনায় অন্য কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি এবং কেউ আহতও হননি। বর্তমানে ডাচ ক্লাব ফেইনুর্দের হয়ে খেলা এই উইঙ্গারকে দুর্ঘটনার পর পরই পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে হ্যাম্পশায়ার পুলিশ জানায়, ‘বৃহস্পতিবার সকালে একটি ল্যাম্বরগিনি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিয়ারে আঘাত করার খবর পাই আমরা। দুর্ঘটনার পর বার্কশায়ারের বাসিন্দা ৩১ বছর বয়সী চালককে (রাহিম স্টার্লিং) মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, বিপজ্জনকভাবে গাড়ি চালানো, 'ক্লাস সি' মাদক সঙ্গে রাখা এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা দিতে অস্বীকৃতি জানানোর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলাকালীন আপাতত তিনি জামিনে আছেন।’

মাঠের ক্যারিয়ারে যখন একের পর এক ঝড় বইছে, ঠিক তখনই এই গ্রেপ্তারের ঘটনা স্টার্লিংয়ের জন্য আরেকটি বড় ধাক্কা। এক সময় পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি, জিতেছেন একাধিক প্রিমিয়ার লিগের শিরোপাও। তবে ইতিহাদ স্টেডিয়াম ছাড়ার পর থেকেই তাঁর ক্যারিয়ারের গ্রাফ নিচের দিকে।

ম্যানসিটি ছাড়ার পর চেলসিতে সময়টা একদমই ভালো কাটেনি স্টার্লিংয়ের। এরপর ধারে আর্সেনালে গিয়েও নিজের হারিয়ে যাওয়া রূপ ফিরে পেতে ব্যর্থ হন। চলতি বছরের জানুয়ারিতে চেলসির সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর, স্বল্পমেয়াদি চুক্তিতে ডাচ ক্লাব ফেইনুর্দে যোগ দেন তিনি। সেখানেও ডাচ লিগে (এরেডিভিজি) মাত্র আটটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন। আগামী গ্রীষ্মেই ফ্রি এজেন্ট (চুক্তিহীন) হতে যাওয়া এই ফুটবলারের ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাবার জানাজায় অংশ নিলেন সাবেক এমপি সুজন

বাবার জানাজায় অংশ নিলেন সাবেক এমপি সুজন

মাইলফলক স্পর্শ করলো পাকিস্তান

মাইলফলক স্পর্শ করলো পাকিস্তান

গ্রেপ্তার হলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার

গ্রেপ্তার হলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার

ধর্ষণের সময় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

ধর্ষণের সময় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App