×

আবহাওয়া

দেশজুড়ে বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:২৯ এএম

দেশজুড়ে বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে টানা ১০ থেকে ১৫ দিনের তাপপ্রবাহের তীব্রতা অনেকটাই কমে এসেছে। এতে গরমও কিছুটা কমে জনজীবনে স্বস্তি ফিরেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৫১টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে নরসিংদীতে। রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২ মিলিমিটার।

বৃষ্টির প্রভাবে তাপমাত্রাও কিছুটা কমেছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে, ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবারের (৬ জুন) আবহাওয়ার পূর্বাভাসেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন : ৮ বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকা ও আশপাশের এলাকার জন্য পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেইমারের চোট নিয়ে চিন্তিত কোচ আনচেলত্তি

নেইমারের চোট নিয়ে চিন্তিত কোচ আনচেলত্তি

টানা ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

টানা ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

মেহেরপুর ও নওগাঁ সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ব্যর্থ

মেহেরপুর ও নওগাঁ সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ব্যর্থ

নিয়মিত সাইকেল চালানোর উপকার

নিয়মিত সাইকেল চালানোর উপকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App