×

বরিশাল

চুরি করার সময় যুবদল নেতাকে ধরে গণপিটুনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম

চুরি করার সময় যুবদল নেতাকে ধরে গণপিটুনি

ছবি : সংগৃহীত

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে মাছ বিক্রেতার পকেট থেকে টাকা চুরির সময় খোকন হাওলাদার নামে এক যুবদল নেতাকে স্থানীয়রা আটক করে মারধর করেছেন।

রোববার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। খোকন হাওলাদার উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে চৌমোহনা বাজারে মাছ বিক্রেতা অনিল মণ্ডলের পকেটে হাত দিয়ে টাকা চুরির চেষ্টা করেন খোকন হাওলাদার। এ সময় বিষয়টি টের পেয়ে অনিল মণ্ডল তার হাত ধরে চিৎকার দেন। পরে আশপাশের ব্যবসায়ী ও ক্রেতারা এগিয়ে এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন।

বিশারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নান্না মিয়া তালুকদার জানান, পরে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

তবে গ্রাম পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান বলেন, অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ না থাকায় এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য ও কিছু নেতার সম্মতিতে পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ বিষয়ে থানায় কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে দাঁড়িয়ে আমাদের কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়

বিরোধীদলীয় নেতা সংসদে দাঁড়িয়ে আমাদের কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়

‘আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ পুরোনো কোচ পরিবর্তন করা হয়েছে’

‘আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ পুরোনো কোচ পরিবর্তন করা হয়েছে’

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

এতদিন ভুল পথে ছিলাম

জামায়াতে যোগ দিয়ে জাপা নেতা এতদিন ভুল পথে ছিলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App