×

খুলনা

জ্বালানি সংকট পেরিয়ে শরণখোলায় বোরোর বাম্পার ফলন

Icon

মো. শামীম হাসান, শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

জ্বালানি সংকট পেরিয়ে শরণখোলায় বোরোর বাম্পার ফলন

ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। জ্বালানি সংকট নিয়ে শঙ্কা থাকলেও ভালো ফলনে খুশি কৃষকরা। গত বছরের তুলনায় এ বছর উপজেলায় বোরো আবাদ ও উৎপাদন- দুটিই বেড়েছে।

উপকূলীয় ও ম্যানগ্রোভ সুন্দরবন বেষ্টিত হওয়ায় শরণখোলায় আগে বোরো চাষে পানির স্বল্পতা ছিল। এ কারণে কৃষকদের আগ্রহও কম ছিল। তবে সরকার ও বিভিন্ন এনজিওর উদ্যোগে খাল পুনঃখননের ফলে এখন পর্যাপ্ত মিষ্টি পানি পাওয়া যাচ্ছে। এতে বোরো চাষে উৎপাদন বেড়েছে এবং নতুন করে অনেক কৃষক এ চাষে আগ্রহী হচ্ছেন।

বোরো চাষি লোকমান ব্যাপারী বলেন, “জ্বালানি সংকটের কারণে আমরা চিন্তিত ছিলাম, কিন্তু শরণখোলা কৃষি কার্যালয়ের কৃষি অফিসারের বিভিন্ন পরামর্শ ও কার্যকর পদক্ষেপের কারণে আমাদের দুশ্চিন্তা দূর হয়ে প্রত্যাশা অনুযায়ী বোরো ধানের ভালো ফলন হয়েছে।”

এ বিষয়ে শরণখোলা উপজেলা কৃষি কার্যালয়ের কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, “এ বছর ৬ হাজার ৫৩৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এতে প্রায় ৫২ হাজার ২৮০ মেট্রিক টন ধান উৎপাদন হবে। গত বছর ৪ হাজার ২৫০ হেক্টর জমিতে আবাদ হয়ে উৎপাদন হয়েছিল ৩০ হাজার মেট্রিক টন ধান।”


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শহীদের সংখ্যা ৮০০ হলে আমি ১২০০ বাড়িতে গেলাম কীভাবে?’

‘শহীদের সংখ্যা ৮০০ হলে আমি ১২০০ বাড়িতে গেলাম কীভাবে?’

সংসদে দাঁড়িয়ে আমাদের কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়

বিরোধীদলীয় নেতা সংসদে দাঁড়িয়ে আমাদের কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়

‘আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ পুরোনো কোচ পরিবর্তন করা হয়েছে’

‘আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ পুরোনো কোচ পরিবর্তন করা হয়েছে’

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App