×

শিক্ষা

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক নিষ্ফল, কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিক শিক্ষকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক নিষ্ফল, কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিক শিক্ষকরা

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট সমাধান না পাওয়ায় প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান আন্দোলনকারী শিক্ষকরা।

ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিমন্ত্রী দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিলেও নির্দিষ্ট কোনো সময়সীমা বা দৃশ্যমান অগ্রগতি পাওয়া যায়নি। এ কারণে তারা আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

আন্দোলনকারীদের একজন প্রতিনিধি গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু ইতিমধ্যে তিন মাসের বেশি সময় পার হয়েছে। আমাদের অনেকে আগের চাকরি ছেড়ে দিয়েছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। প্রজ্ঞাপন ছাড়া এবার আমরা ঘরে ফিরব না।’

এর আগে রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনের সড়কে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। পরে দুপুরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীদের প্রতিনিধিদল। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী যোগদানপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে আশ্বাস দিলেও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জনকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

তবে ফল প্রকাশের আড়াই মাস পেরিয়ে গেলেও যোগদানের নির্দেশনা না পাওয়ায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে দাঁড়িয়ে আমাদের কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়

বিরোধীদলীয় নেতা সংসদে দাঁড়িয়ে আমাদের কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়

‘আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ পুরোনো কোচ পরিবর্তন করা হয়েছে’

‘আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ পুরোনো কোচ পরিবর্তন করা হয়েছে’

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

এতদিন ভুল পথে ছিলাম

জামায়াতে যোগ দিয়ে জাপা নেতা এতদিন ভুল পথে ছিলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App