×

জাতীয়

৪১৯ হজযাত্রীকে নিয়ে দেশে ফিরল প্রথম ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১১:৪৫ এএম

৪১৯ হজযাত্রীকে নিয়ে দেশে ফিরল প্রথম ফ্লাইট

ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইটটি। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজিদের দেশে ফেরার আনুষ্ঠানিক যাত্রা।

প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন। তাদের স্বাগত জানাতে বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় গত ২১ মে।

আরো পড়ুন : সারাদেশে চামড়া ফেলে দেওয়ার হিড়িক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

৪১৯ হজযাত্রীকে নিয়ে দেশে ফিরল প্রথম ফ্লাইট

৪১৯ হজযাত্রীকে নিয়ে দেশে ফিরল প্রথম ফ্লাইট

এইচআইভি সংক্রমণ বাড়ছে বরিশালে, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

এইচআইভি সংক্রমণ বাড়ছে বরিশালে, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

দুই শর্তে অটল ট্রাম্প, সমাধানের পথ রুদ্ধ

দুই শর্তে অটল ট্রাম্প, সমাধানের পথ রুদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App