×

জাতীয়

মির্জা ফখরুল

স্বাধীনতায় অবিশ্বাস করা দলকে মানুষ সমর্থন করবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম

স্বাধীনতায় অবিশ্বাস করা দলকে মানুষ সমর্থন করবে না

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানুষ কোনোদিন সেই দলকে সমর্থন করবে না, যে দল স্বাধীনতাকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কাছে কি বাংলাদেশ নিয়ামত হতে পারে? তাদের হাতে এরকম দায়িত্ব কীভাবে দিতে পারে?

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পঞ্চগড়-২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে এরকম প্রাসঙ্গিক এই নির্বাচন পুরোপুরি একটা রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে- আপনি কি অতীতে ফিরে যাবেন, নাকি সামনের দিকে এগিয়ে যাবেন। আপনি কি সেই স্বাধীনতা বিরোধীদের পক্ষে যাবেন, নাকি স্বাধীনতার পক্ষে ওদের সামনের দিকে যায় তাদের পক্ষে থাকবেন।

তিনি বলেন, একমাত্র বিএনপি পারে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে। একইসঙ্গে মানুষের চাহিদা পূরণ করতে এবং দেশ সামনের দিকে এগিয়ে নিতে পারে। জামায়াতে ইসলামীর সেই অভিজ্ঞতা কোনোদিন ছিল না, এবং ভবিষ্যতে তারা সেটা করতেও পারবে না।

আমরা যদি এই দেশকে রক্ষা করতে চাই, আমরা যদি মানুষকে রক্ষা করতে চাই এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

একইসঙ্গে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে এবং পঞ্চগড়-২ আসনের ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে ভোট চান তিনি।

জনসভায় এসময় পঞ্চগড়-২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সেনাবাহিনীর পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

সেনাবাহিনীর পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

রাতে যেসব এলাকায় গ্যাস থাকবে না

রাতে যেসব এলাকায় গ্যাস থাকবে না

উত্তীর্ণ ১৪৩৮৪, ফলাফল দেখবেন যেভাবে

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ ১৪৩৮৪, ফলাফল দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App