সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ পিএম
ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে এ ফল প্রকাশ করা হয়েছে।
ফলাফলে অনুযায়ী, চট্টগ্রাম জেলায় সর্বাধিক ২,৮০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এরপর কুমিল্লা থেকে ২,৫৬৪ জন, কুড়িগ্রামে ২,৪৬০ জন, দিনাজপুরে ২,৪২১ জন, গাইবান্ধায় ২,২৯৫ জন, সিরাজগঞ্জ থেকে ২,১২৩ জন এবং সুনামগঞ্জ থেকে ২,৬০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এর আগে, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল চলিত বছরের ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে মোট ৬৯,২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। একই সঙ্গে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।
