×

জাতীয়

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

উত্তীর্ণ ১৪৩৮৪, ফলাফল দেখবেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

উত্তীর্ণ ১৪৩৮৪, ফলাফল দেখবেন যেভাবে

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১৪ হাজার ৩৮৪ জন উত্তীর্ণ হয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (https://mopme.gov.bd) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (https://dpe.gov.bd)-এ পাওয়া যাবে।

অধিদপ্তর জানায়, ৬১ জেলায় (পার্বত্য ৩ জেলা ব্যতীত) গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে।

গত ৯ জানুয়ারি আবেদনকারীদের নিজ নিজ জেলায় বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা হয়।

গত ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের এবং দ্বিতীয় ধাপে ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রথম ধাপে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে মোট আবেদন করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন।

দ্বিতীয় ধাপে ৪ হাজার ১৬৬টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন চাকরি প্রার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সেনাবাহিনীর পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

সেনাবাহিনীর পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

রাতে যেসব এলাকায় গ্যাস থাকবে না

রাতে যেসব এলাকায় গ্যাস থাকবে না

উত্তীর্ণ ১৪৩৮৪, ফলাফল দেখবেন যেভাবে

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ ১৪৩৮৪, ফলাফল দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App