×

ক্রিকেট

ক্রিকইনফো অ্যাওয়ার্ডে তাসকিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম

ক্রিকইনফো অ্যাওয়ার্ডে তাসকিন

ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট 'ইএসপিএন-ক্রিকইনফো' প্রতিবছর ক্রিকেটের তিন ফরম্যাটে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে থাকে। ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি তারা টি-টোয়েন্টি লিগের সেরা পারফরম্যান্সও বাছাই করে। এরই ধারাবাহিকতায়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্দান্ত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের গতিদানব তাসকিন আহমেদকে টি-টোয়েন্টি লিগের সেরা বোলিং পারফরম্যান্সের জন্য নির্বাচিত করা হয়েছে।

২০২৪ সালের দুর্দান্ত বোলিং নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ 'ইএসপিএন-ক্রিকইনফো অ্যাওয়ার্ডস ২০২৫'-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের গতিদানব তাসকিন আহমেদ। গত বছর বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ১৯ রান খরচায় ৭ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টির ইতিহাসে এটি অন্যতম সেরা বোলিং স্পেল হিসেবে স্বীকৃত।

বিশ্বের মাত্র তৃতীয় বোলার হিসেবে কুড়ি ওভারের এই ফরম্যাটে এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েন তাসকিন। একই সঙ্গে এটি যেকোনো বাংলাদেশি বোলারের জন্য টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার। তাসকিনের এই চোখধাঁধানো রেকর্ডকেই বছরের সেরা টি-টোয়েন্টি লিগ বোলিং পারফরম্যান্স হিসেবে বেছে নিয়েছে ক্রিকইনফো।

ইনিংসের শুরুতেই আঘাত হানেন ডানহাতি এই পেসার। দুর্দান্ত এক ডেলিভারিতে লিটন দাসকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করার পর, ক্রিজ ছেড়ে বেরিয়ে আসা ওপেনার তানজিদ হাসানকেও প্যাভিলিয়নের পথ দেখান তিনি। তবে ইনিংসের অন্তিম মুহূর্তে তিনি হয়ে ওঠেন আরও অপ্রতিরোধ্য। শেষ ওভারের মাত্র চার বলের ব্যবধানে তিন-তিনটি উইকেট তুলে নিয়ে নিজের সপ্তম শিকার পূর্ণ করেন, যা ক্রিকেটের ইতিহাসে এক বিরল রেকর্ড। তাসকিনের এমন বিধ্বংসী তাণ্ডবের মুখেও নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৭৪ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালস।

তবে লক্ষ্য তাড়া করতে নেমে দুর্বার রাজশাহী ১১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নিতে পেরেছিল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App