×

অপরাধ

আনলাইন জুয়া: প্রতারণার নিত্য-নতুন ফাঁদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পিএম

আনলাইন জুয়া: প্রতারণার নিত্য-নতুন ফাঁদ

ফাইল ছবি

এই সময়ে সারা দেশেই কোথাও না কোথাও প্রতারণার জাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কখনো তা ফরেক্স ট্রেডিংয়ের আড়ালে, কখনো কিপটো কারেন্সির বেশে কখনো আনলাইন জুয়ার বেশে, কখনো বা ইভ্যালির বেশে। কত শত-সহস্র তরুণ-যুবক ইভ্যালি বা আনলাইন জুয়ার ফাঁদে যে নিঃস্ব হলো তার কোন লিখিত দলিল কারো কাছেই সংরক্ষিত নেই।

সম্প্রতি নেট-দুনিয়ার কল্যাণে আধুনিক এক বিষ ফোঁড়ার অপর নাম অনলাইন জুয়া বা ফরেক্স ট্রেডিং। অতি সম্প্রতি দেশে অনলাইন ফরেক্স ট্রেডিংয়ের আড়ালে ‘বুলসাউক’ (BullSouq) নামে একটা কোম্পানি বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করা হচ্ছে। ভুক্তভোগীরা জানাচ্ছেন, তারা বেশি লাভের আশায় ছোট অঙ্কের বিনিয়োগ করলেও, পরে পুরো অর্থ হারাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চক্রের বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এর সঙ্গে সম্পৃক্ত তৌহিদ ও তার গং ইমন মিয়াজী, নাহিয়ান বেশ সক্রিয় হয়ে উঠেছেন বলে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে। এই চক্রটি বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ উঠেছে।

বাংলাদেশ ইনভেস্টর এলায়েন্স নামের একটি সংস্থা ফেসবুকে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুলসাউক নামে একটি কোম্পানি কপি ট্রেডিংয়ের নামে মানুষকে বিভিন্ন প্রলোভন দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। অতি দ্রুত ব্যবস্থা নিন। তা না হলে Destiny'র মতো BullSouqও শত-সহস্র তরুণ-যুবককে নিঃস্ব করে দেবে। 

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী কয়েকজন জানিয়েছেন, তৌহিদ বর্তমানে ফেণীতে বসেই বিভিন্নভাবে প্রতারণা চালাচ্ছেন। এই চক্রের সঙ্গে যুক্ত দেশের কিছু লোক একটি শক্তিশালী মার্কেটিং নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা সাধারণ মানুষকে বিনিয়োগে প্রলুব্ধ করছে। এ নেটওয়ার্কের এজেন্টরা দেশের প্রায় সব জেলায় সক্রিয় এবং নতুন মানুষকে অর্থ বিনিয়োগে যোগ দিতে উৎসাহিত করছে।

এসব অভিযোগের বিষয়ে জানিয়ে ইমন মিয়াজীকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। তিনি বলেন, যারা অভিযোগ করছেন তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞেস করুন, তারাই ভালো বলতে পারবে। আমি হাসপাতালে আছি, কথা বলতে পারবো না। বুলসাউক এর সঙ্গে ইমন মিয়াজী যুক্ত আছেন কিনা- এমন প্রশ্নে তিনি এর সঙ্গে যুক্ত আছেন বলে জানিয়েছেন।

এদিকে, অনলাইন জুয়ার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, অনেক দেশে জুয়া খেলা বৈধ হলেও বাংলাদেশে অবৈধ। এ ধরনের জুয়ায় শত শত কোটি টাকা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেন করা হয়। এরপর যিনি জুয়ার অ্যাপসের বাংলাদেশের এজেন্ট, তিনি ঐ টাকা ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন করে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। অনলাইন জুয়ার প্রথম ধাপের টাকা লেনদেন হয় বিভিন্ন মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে। এই এমএফএস সার্ভিসকে নজরদারির মধ্যে নিতে পারলে অনলাইন জুয়ার প্রভাব অনেকটা কমে যাবে।

অনলাইন জুয়া পরিচালনায় যুক্ত এক তরুণ জানান, জুয়া খেলতে গিয়ে চক্রে জড়িয়ে পড়েছেন তিনি। পরে যুক্ত হন জুয়া পরিচালনায়। এখন প্রতি মাসে তার আয় অন্তত লাখ টাকা। তার কাজ শুধু মোবাইল ফোনে একটি ওয়েবসাইট পরিচালনা করা। জুয়া পরিচালনা নেটওয়ার্কের এক সদস্য অন্যজনের সঙ্গে ছদ্মনামে পরিচিত হন। যোগাযোগের জন্য তারা ভুয়া নিবন্ধনের সিমকার্ড ও বিশেষ অ্যাপ ব্যবহার করেন। ফলে চক্রের একজন ধরা পড়লেও অন্যদের শনাক্ত করা অনেক সময় সম্ভব হয় না। সেই সঙ্গে তারা কিছুদিন পরপর অবস্থান বদলান। 

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে মাদক ও অনলাইন জুয়া থেকে যুবসমাজকে রক্ষার আহ্বান জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো অনলাইন জুয়া প্রতিরোধের ওপর জোর দেয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, র‌্যাবের সাইবার মনিটরিংয়ের মাধ্যমে অনলাইন জুয়ার অভিযোগ পেলেই তদন্ত করে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে অনলাইন জুয়ার ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে র‌্যাব। র‌্যাবের সাইবার মনিটরিং শাখা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে পুলিশ সদর দপ্তর, সিআইডি ও ডিবির সাইবার মনিটরিং শাখার সঙ্গে এক সঙ্গে কাজ করছে।

সিআইডির ফাইভ সি (সাইবার ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) শাখার প্রধান এডিশনাল ডিআইজি জাহিদ হাসান বলেন, অনলাইনে জুয়া পরিচালনা করার সাইট শনাক্ত করার পর সেটি সিআইডি বন্ধ করে দেয়। কিন্তু দুই-এক দিন পর দেখা যায়, ঐ সাইটের ঠিকানায় একটি ডট বসিয়ে আবারও পরিচালনা করা হচ্ছে। আমরা ইতোমধ্যে বেশকিছু অনলাইন জুয়ার সাইট বন্ধ করেছি। আর জুয়ার অর্থ লেনদেনের বিষয়টি তদন্ত করে বাংলাদেশ ব্যাংকের সুপারিশে বেশ কয়েকটি এমএফএস অ্যাকাউন্টও বন্ধ করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের বিদেশি ঋণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

অর্থমন্ত্রী বাংলাদেশের বিদেশি ঋণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

ঘোষণা ছাড়াই বাস ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে নগরজীবন

ঘোষণা ছাড়াই বাস ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে নগরজীবন

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা, দল পিএসজি

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা, দল পিএসজি

দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী

দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App