×

খেলা

সমর্থকদের দুয়োধ্বনির জবাবে কানে হাত, নতুন বিতর্কে নেইমার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম

সমর্থকদের দুয়োধ্বনির জবাবে কানে হাত, নতুন বিতর্কে নেইমার

নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র মানেই আলোচনা, হোক তা মাঠের জাদুকরী ফুটবল কিংবা মাঠের বাইরের বিতর্ক। তবে এবার শৈশবের ক্লাব সান্তোস এফসিতে ফিরে এসে তিনি যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, তা হয়তো খোদ নেইমারও স্বপ্নে ভাবেননি। সম্প্রতি ঘরের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে সমর্থকদের সঙ্গে তার আচরণ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ঘটনার সূত্রপাত ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের ২-৩ ব্যবধানে হারের পর। দলের টানা ব্যর্থতায় এমনিতেই ক্ষুব্ধ ছিলেন সমর্থকরা। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে নেইমারকে লক্ষ্য করে ধেয়ে আসে তীব্র দুয়োধ্বনি। সেই প্রতিক্রিয়ায় মেজাজ হারিয়ে দু’কানে হাত দিয়ে ইশারায় দর্শকদের চুপ থাকতে বলেন নেইমার। মুহূর্তেই সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় কড়া সমালোচনা।

ম্যাচের একপর্যায়ে দল যখন সমতায় ফেরার মরিয়া চেষ্টা করছিল, তখন নেইমারের একটি ঝুঁকিপূর্ণ ড্রিবলিং বা কৌশল ব্যর্থ হয়। মূলত সেখান থেকেই গ্যালারির অসন্তোষ চরমে পৌঁছায়। সমর্থকদের দাবি, ক্লাবের কঠিন সময়ে নেইমার মাঠের ফুটবলের চেয়ে ব্যক্তিগত শো-অফে বেশি মনোযোগী। এর আগে অন্য এক সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়েও খবরের শিরোনাম হয়েছিলেন তিনি।

পরবর্তীতে সামাজিক মাধ্যমে নিজের আচরণের ব্যাখ্যা দিয়ে নেইমার লেখেন, সমর্থকদের আচরণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এবং ক্রমাগত এমন অপমান সহ্য করা তাঁর পক্ষে কঠিন। তবে এই ব্যাখ্যায় বরফ গলেনি। সমালোচকদের মতে, ক্লাবের ঘরের ছেলে হিসেবে দায়িত্ব কাঁধে নেওয়ার বদলে দর্শকদের দিকে আঙুল তোলা নেইমারের অপরিপক্বতারই বহিঃপ্রকাশ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের বিদেশি ঋণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

অর্থমন্ত্রী বাংলাদেশের বিদেশি ঋণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

ঘোষণা ছাড়াই বাস ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে নগরজীবন

ঘোষণা ছাড়াই বাস ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে নগরজীবন

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা, দল পিএসজি

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা, দল পিএসজি

দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী

দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App