×

ঢাকা

নদীতে ডুবে যাওয়া তেলবাহী লরী উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:০৯ পিএম

নদীতে ডুবে যাওয়া তেলবাহী লরী উদ্ধার

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া পাম অয়েলবাহী একটি লরি ট্রাক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ট্রাকটি উদ্ধার করা হয়। এর আগে, দীর্ঘ প্রচেষ্টার পর আজ ভোরের দিকে উদ্ধারকারী জাহাজ 'হামজা' দিয়ে লরিটিকে পদ্মা নদীর প্রায় ৬০ ফুট গভীর থেকে রশি দিয়ে টেনে তীরে আনা হয়। এরপর কয়েক ঘণ্টার যান্ত্রিক প্রক্রিয়া শেষে দুপুর ২টার দিকে লরিটিকে সফলভাবে পাটুরিয়ার ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে তোলা সম্ভব হয়।

উদ্ধারকাজের প্রধান বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আজগর আলী বলেন, ‘বুধবার রাত ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ মখদুম ফেরি থেকে নামতে গিয়ে ২৪ হাজার লিটার তেলবাহী ট্রাকটি নদীতে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চালক শরীফুল ইসলাম ও হেলপারকে উদ্ধার করে উথলি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।’

বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ 'হামজা'র ১৬ সদস্যের একটি চৌকস দল—যার মধ্যে ছিলেন তিনজন দক্ষ ডুবুরি—তাদের দীর্ঘ ও অক্লান্ত প্রচেষ্টায় আজ বৃহস্পতিবার দুপুরে লরিটি উদ্ধার করতে সক্ষম হয়। স্বস্তির বিষয় এই যে, লরিতে থাকা ২৪ হাজার লিটার পাম অয়েল সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে, ফলে বড় ধরনের কোনো আর্থিক বা পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে ট্রাক মালিকদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং লরিটি হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

লরির চালক শরীফুল ইসলাম বলেন, ‘যশোর থেকে ফ্রেশ কোম্পানির ২৪ হাজার লিটার পাম্প ওয়েল নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। ফেরি থেকে নামার পর পল্টুন থেকে ড্রাইভারশনে উচু ঢালু ওঠার সময় ব্রেক ফেল করে। এসময় লরিটি দ্রুত পিছন দিকে নেমে যায় ও পল্টুনের ওপর দিয়ে সোজা নদীতে পড়ে যাই। তেলসহ লরী ডুবে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে ও তার সহকারীকে উদ্ধার করে।’

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার বলেন, ‘তেলসহ লরী নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাওয়া হয়। এরপর রাত ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ চেষ্টায় ভোররাত সাড়ে ৫টার দিকে ট্রাকটি টেনে তীরের কাছে আনা হয়। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লরিটিকে তেলসহ ওপরে তোলা হয়। পরে উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করা হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App