×

অর্থনীতি

কমলো জ্বালানি তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম

কমলো জ্বালানি তেলের দাম

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, অকটেন ১২০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা।

শনিবার (৩১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এর ফলে ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইভাবে অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই মূল্যহার আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

বইমেলা ছাড়াই শুরু ভাষার মাস ফেব্রুয়ারি

বইমেলা ছাড়াই শুরু ভাষার মাস ফেব্রুয়ারি

কমলো জ্বালানি তেলের দাম

কমলো জ্বালানি তেলের দাম

পাকিস্তানে একযোগে সন্ত্রাসী হামলা: নিহত ৩৩

পাকিস্তানে একযোগে সন্ত্রাসী হামলা: নিহত ৩৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App