×

অর্থনীতি

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়ালো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:২৪ পিএম

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়ালো

ছবি : সংগৃহীত

দেশে এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি আবারও ৯ শতাংশ ছাড়িয়েছে। একই সঙ্গে খাদ্য ও খাদ্যবহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতির চাপ বেড়েছে।

বুধবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এপ্রিল মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করে। এর আগে মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ০৪ শতাংশে দাঁড়িয়েছে।

খাদ্য খাতেও মূল্যস্ফীতি বেড়েছে। এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ৮ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চ মাসে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আরও বেড়ে মার্চের ৯ দশমিক ০৯ শতাংশ থেকে এপ্রিল মাসে ৯ দশমিক ৫৭ শতাংশে দাঁড়িয়েছে, যা শূন্য দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

গ্রামাঞ্চলে এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ০৫ শতাংশে পৌঁছেছে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ২৩ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮১ শতাংশ।

শহরাঞ্চলে একই সময়ে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ০২ শতাংশ হয়েছে। শহরে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৮১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৫ শতাংশ।

এর আগে গত ১৯ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রল ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

বিশেষজ্ঞরা মনে করেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পরিবহন ও উৎপাদন খরচ বাড়িয়ে পণ্যের দামেও প্রভাব ফেলে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টিস্নাত ঢাকার রাস্তায় নিজে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

বৃষ্টিস্নাত ঢাকার রাস্তায় নিজে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

কোহলিদের মাঠ থেকে সরে গেল আইপিএলের ফাইনাল

কোহলিদের মাঠ থেকে সরে গেল আইপিএলের ফাইনাল

বিশ্বকাপ সফরের আগে ফিফার কাছে ইরানের নতুন শর্ত

বিশ্বকাপ সফরের আগে ফিফার কাছে ইরানের নতুন শর্ত

দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত

দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App