×

খেলা

বিশ্বকাপ সফরের আগে ফিফার কাছে ইরানের নতুন শর্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:১৬ পিএম

বিশ্বকাপ সফরের আগে ফিফার কাছে ইরানের নতুন শর্ত

ইরান ফুটবল দল। ছবি- সংগৃহীত

ইরান জাতীয় ফুটবল দলের আসন্ন বিশ্বকাপ অংশগ্রহণকে ঘিরে নতুন কূটনৈতিক ও ক্রীড়া বিতর্ক তৈরি হয়েছে। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে এমন নিশ্চয়তা চেয়েছেন, যাতে বিশ্বকাপ চলাকালে ইরানের রাষ্ট্রীয় ও দেশটির বিপ্লবী রক্ষীবাহিনীকে ‘অপমান’ না করা হয়।

রয়টার্সের বরাত দিয়ে তাজ বলেন, ইরান বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেই অংশ নিচ্ছে, তাই আয়োজকদের দায়িত্ব দলটির মর্যাদা রক্ষা করা। বিশেষ করে ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনীকে (আইআরজিসি)-এর মতো প্রতিষ্ঠানের প্রতি কোনো অসম্মানজনক আচরণ মেনে নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তাজ স্পষ্ট করে বলেন,‘আমরা ফিফার আমন্ত্রণে বিশ্বকাপে যাচ্ছি, কোনো নির্দিষ্ট দেশের আমন্ত্রণে নয়।’ তার মতে, স্বাগতিক দেশগুলোকে অংশগ্রহণকারী দলের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংবেদনশীলতাকে সম্মান করতে হবে।

তিনি বলেন,‘আমরা বিশ্বকাপে যাচ্ছি, যার জন্য আমরা যোগ্যতা অর্জন করেছি, এবং আমাদের আয়োজক হলো ফিফা – জনাব ট্রাম্প বা আমেরিকা নয়।’

এই দাবি এমন এক সময়ে সামনে এলো, যখন সম্প্রতি কানাডায় প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখে পড়ে একটি ইরানি প্রতিনিধিদল। অভিবাসন কর্তৃপক্ষ শেষ মুহূর্তে তাজের ভিসা বাতিল করে, অভিযোগ ছিল আইআরজিসি’র সঙ্গে সংশ্লিষ্টতার। কানাডা ও যুক্তরাষ্ট্র উভয়ই আইআরজিসি-কে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে তালিকাভুক্ত করেছে।

ঘটনার পর ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম ইরান ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে আলোচনার জন্য জুরিখে আমন্ত্রণ জানান।

তাজ বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে স্পষ্ট নিশ্চয়তা প্রয়োজন।'যদি দায়িত্ব নির্ধারণ করা হয় এবং নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে কানাডার মতো ঘটনা আর ঘটবে না,'—যোগ করেন তিনি।

উল্লেখ্য, আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো । ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এই আসরে ইরানের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে গ্রুপ পর্বের ম্যাচ খেলার সূচি রয়েছে।

বিশ্লেষকদের মতে, ক্রীড়া ইভেন্ট হলেও এই ইস্যুতে রাজনীতি ও কূটনীতির প্রভাব স্পষ্ট হয়ে উঠছে, যা বিশ্বকাপের পরিবেশ ও অংশগ্রহণকারী দেশগুলোর সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।

সূত্র: আলজাজিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেকে এমপি মমতাজের জামিন নামঞ্জুর

সাবেকে এমপি মমতাজের জামিন নামঞ্জুর

যানজট কমাতে পুলিশের বিশেষ অভিযান

যানজট কমাতে পুলিশের বিশেষ অভিযান

জুনের মধ্যে পুরোপুরি ব্যারাকে ফিরবে সশস্ত্র বাহিনী

জুনের মধ্যে পুরোপুরি ব্যারাকে ফিরবে সশস্ত্র বাহিনী

শেষ হলো চারদিনের ডিসি সম্মেলন

শেষ হলো চারদিনের ডিসি সম্মেলন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App