×

জাতীয়

স্টেডিয়াম বা খেলার মাঠে আর কোনো মেলা নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৪২ পিএম

স্টেডিয়াম বা খেলার মাঠে আর কোনো মেলা নয়

ছবি: সংগৃহীত

দেশের কোনো স্টেডিয়াম বা খেলার মাঠে আর কোনো ধরনের মেলা আয়োজনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর শেষ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় মেলার অনুমতি দেওয়া হলেও এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই ধারা বন্ধ করেছে। খেলার মাঠে মেলা আয়োজনের ফলে নিয়মিত ক্রীড়া কার্যক্রম ও মাঠের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাই ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্টেডিয়ামগুলোকে কেবল খেলার জন্যই নির্দিষ্ট রাখা হবে।’

ঢাকার বিভিন্ন মাঠে হকারদের বসার সুযোগ দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, ‘যেসব মাঠ ক্রীড়া কার্যক্রমের জন্য উপযোগী, সেগুলো কোনোভাবেই হকারদের জন্য বরাদ্দ দেওয়া হবে না। এই বিষয়ে ইতিমধ্যে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে মাঠ পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনে আরও আলোচনা করে খেলার মাঠ রক্ষা করা হবে। মাঠের পবিত্রতা ও উপযোগিতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।’

আমিনুল হক জানান, ‘জেলা স্টেডিয়াম, স্পোর্টস কমপ্লেক্স ও সুইমিং কমপ্লেক্সগুলোকে সংস্কার ও কার্যকর করার জন্য একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার উদ্যোগকে আরও শক্তিশালী করা হবে। গ্রাম থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায় পর্যন্ত ক্রীড়া কার্যক্রমকে এমনভাবে সমন্বিত করা হচ্ছে যাতে এখান থেকে দক্ষ খেলোয়াড় তৈরির পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনের মধ্যে পুরোপুরি ব্যারাকে ফিরবে সশস্ত্র বাহিনী

জুনের মধ্যে পুরোপুরি ব্যারাকে ফিরবে সশস্ত্র বাহিনী

শেষ হলো চারদিনের ডিসি সম্মেলন

শেষ হলো চারদিনের ডিসি সম্মেলন

বৃষ্টিস্নাত ঢাকার রাস্তায় নিজে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

বৃষ্টিস্নাত ঢাকার রাস্তায় নিজে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

কোহলিদের মাঠ থেকে সরে গেল আইপিএলের ফাইনাল

কোহলিদের মাঠ থেকে সরে গেল আইপিএলের ফাইনাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App