×

রাজনীতি

বরকত উল্লাহ বুলুর বক্তব্য উদ্ভট ও শিষ্টাচারবিরোধী: জামায়াত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৫৮ পিএম

বরকত উল্লাহ বুলুর বক্তব্য উদ্ভট ও শিষ্টাচারবিরোধী: জামায়াত

ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর ‘জামায়াতে ইসলামী মাদকের চেয়েও ডেঞ্জারাস’ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ বক্তব্যকে বিদ্বেষমূলক, বিভ্রান্তিকর ও রাজনৈতিক শিষ্টাচারবিরোধী বলে উল্লেখ করেছে।

বুধবার (৬ মে) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ৫ মে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৌরনবী-মুনশিরহাট খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বরকত উল্লাহ বুলু জামায়াতে ইসলামীকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা উদ্ভট, বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নৈতিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি রাজনৈতিক দলের নেতার এ ধরনের মন্তব্য দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর।

এতে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রাখা সব রাজনৈতিক নেতার দায়িত্ব। প্রতিপক্ষকে হেয় করার জন্য অবমাননাকর ভাষা ব্যবহার গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

জামায়াতে ইসলামী দাবি করে, তারা জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় জনগণের পাশে থাকবে।

একই সঙ্গে বরকত উল্লাহ বুলুকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনের মধ্যে পুরোপুরি ব্যারাকে ফিরবে সশস্ত্র বাহিনী

জুনের মধ্যে পুরোপুরি ব্যারাকে ফিরবে সশস্ত্র বাহিনী

শেষ হলো চারদিনের ডিসি সম্মেলন

শেষ হলো চারদিনের ডিসি সম্মেলন

বৃষ্টিস্নাত ঢাকার রাস্তায় নিজে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

বৃষ্টিস্নাত ঢাকার রাস্তায় নিজে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

কোহলিদের মাঠ থেকে সরে গেল আইপিএলের ফাইনাল

কোহলিদের মাঠ থেকে সরে গেল আইপিএলের ফাইনাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App