×

সরকার

নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপি প্রার্থী কাইয়ুম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম

নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপি প্রার্থী কাইয়ুম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ সংসদীয় আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী এম এ কাইয়ুম হাইকোর্টে আবেদন করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এ আসনে জয়ী হয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে ৩০-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আরো পড়ুন: নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

উল্লেখযোগ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম (এনসিপি) ৯৩,৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৯১,৮৩৩ ভোট, যা নাহিদ ইসলামের চেয়ে ২,০৩৯ কম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App