×

আন্তর্জাতিক

ইসরায়েলি নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে হামলা করেছে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম

ইসরায়েলি নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে হামলা করেছে ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাব হিসেবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান সংঘাত ইতোমধ্যে ১৩তম দিনে পৌঁছেছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের সেনাবাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে যে তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে এবং সর্বশেষ ইসরায়েলের নিরাপত্তা সংস্থার সদর দপ্তর ও দুটো বিমান ঘাঁটিতে হামলা করেছে ইরান।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের দুটি বিমান ঘাঁটি ও তেল আবিবে অবস্থিত দেশটির নিরাপত্তা সংস্থার সদরদফতর শিন বেতে ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। 

আরো পড়ুন: প্রতিটি হত্যার প্রতিশোধ নেবে ইরান

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, ভূমধ্যসাগরীয় উপকূলে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। 

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (১২মার্চ) মধ্যরাত থেকে অন্তত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জেরুজালেম, দক্ষিণ ও পশ্চিম তীরের কিছু অংশে সাইরেন বেজে উঠে।

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৭৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানায়, হাসপাতালে চিকিৎসাধীন চারজনের অবস্থা মাঝারি অবস্থায় রয়েছে। আর ১৫৭ জনের অবস্থা ভালো এবং ১৮ জনকে উদ্বেগের জন্য চিকিৎসা দেয়া হচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App