×

আন্তর্জাতিক

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা বন্ধে রাশিয়ার আহ্বান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১:০০ পিএম

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা বন্ধে রাশিয়ার আহ্বান

ছবি: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে রাশিয়া। অন্যদিকে, হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে লেবানন দখলের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে জানান, মস্কো বর্তমানে উত্তেজনা কমাতে এবং পরিস্থিতিকে কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে সব ধরনের চাপ প্রয়োগ করছে। 

জাখারোভা সতর্ক করে বলেন, পুরো অঞ্চলের মানবিক পরিস্থিতি এখন অসহনীয় হয়ে উঠেছে এবং চলমান সংঘাত দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

তিনি অবিলম্বে আক্রমণ বন্ধ করে শান্তি আলোচনার ওপর জোর দেন।

এদিকে লেবানন থেকে হিজবুল্লাহর লাগাতার রকেট হামলার জবাবে কঠোর অবস্থান নিয়েছেন ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহ যদি আক্রমণ বন্ধ না করে, তবে ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ড দখল করে নেবে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, লেবানন সরকারকে দেওয়া এক চূড়ান্ত বার্তায় কাৎজ বলেন, লেবানন সরকার যদি তাদের ভূখণ্ড নিয়ন্ত্রণে রাখতে এবং হিজবুল্লাহকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়, তবে ইসরায়েল সেই এলাকা দখল করে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ শুরু করলে গত ২ মার্চ থেকে লেবাননেও অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। বর্তমানে এই ত্রিমুখী সংঘাত পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App