×

আন্তর্জাতিক

চুক্তিতে রাজি না হলে এবারের হামলা হবে আরও ভয়াবহ: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৩৫ পিএম

চুক্তিতে রাজি না হলে এবারের হামলা হবে আরও ভয়াবহ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ইরানকে যুদ্ধ বন্ধের চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে আরও তীব্র ও ভয়াবহ মাত্রায় বোমা হামলা চালানো হবে। ট্রাম্পের এমন কঠোর অবস্থানে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ধরে নেওয়া হচ্ছে ইরান চুক্তিতে সম্মত হয়েছে। যদি তাই হয়, তবে আমাদের অপারেশন এপিক ফিউরি শেষ হবে।’ তিনি আরও যোগ করেন, ‘কিন্তু তারা যদি চুক্তিতে রাজি না হয়, তবে আবারও বোমা হামলা শুরু হবে। এবার হামলার তীব্রতা হবে আগের চেয়ে অনেক বেশি।’ উল্লেখ্য, ইরানে চলমান মার্কিন অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’।

ট্রাম্পের এই বার্তার আগে মার্কিন সংবাদমাধ্যম *অ্যাক্সিওস* এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটন ও তেহরান যুদ্ধ সমাপ্তি এবং পারমাণবিক আলোচনার কাঠামো নির্ধারণে একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছেছে। এই খবরের মধ্যেই ট্রাম্পের এমন হুঁশিয়ারি সামনে এল।

এর আগে গত মঙ্গলবার রাতে ট্রাম্প মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দেন। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে এই অভিযান শুরু হয়েছিল। পাকিস্তানসহ বিভিন্ন দেশের অনুরোধ এবং চুক্তির পথ সুগম করতে এক দিনের মাথায় তিনি এই সিদ্ধান্ত নেন।

তবে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত হলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে, ইরানও হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন বন্ধ করে রেখেছে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনের মধ্যে পুরোপুরি ব্যারাকে ফিরবে সশস্ত্র বাহিনী

জুনের মধ্যে পুরোপুরি ব্যারাকে ফিরবে সশস্ত্র বাহিনী

শেষ হলো চারদিনের ডিসি সম্মেলন

শেষ হলো চারদিনের ডিসি সম্মেলন

বৃষ্টিস্নাত ঢাকার রাস্তায় নিজে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

বৃষ্টিস্নাত ঢাকার রাস্তায় নিজে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

কোহলিদের মাঠ থেকে সরে গেল আইপিএলের ফাইনাল

কোহলিদের মাঠ থেকে সরে গেল আইপিএলের ফাইনাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App