×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের বিধানসভায় ‘জয় বাংলা’ স্লোগান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:১৬ পিএম

পশ্চিমবঙ্গের বিধানসভায় ‘জয় বাংলা’ স্লোগান

ছবি- সংগৃহীত

নতুন স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে শুরু হলো পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন। তবে অধিবেশনের শুরুতেই ‘ভারত মাতা কি জয়’ ও ‘জয় বাংলা’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ। আজ শুক্রবার (১৫ মে) অধিবেশনের প্রথম দিনেই তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা একবার ওয়াকআউট করেন।

নবনির্বাচিত স্পিকার রথীন্দ্রনাথ দায়িত্ব গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বক্তব্য রাখার সুযোগ দেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘গঠনমূলক বিরোধিতা চাই। বিধানসভা মারামারির জায়গা নয়। সরকার ও বিরোধী পক্ষ সমানভাবে কথা বলার সুযোগ পাবে।’

এরপর বিরোধীদলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে ভোট-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘মানুষের মধ্যে ভরসা নেই, ভয় বেড়েছে। বহু মানুষ ঘরছাড়া।’ তিনি ঘরছাড়াদের নিরাপদে ফেরানোর আবেদন জানান। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ ঘরছাড়া হয়েছে বলে আমার জানা নেই। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, পুলিশ তাদের ফেরার ব্যবস্থা করবে।’

অধিবেশনে বিজেপি বিধায়ক তাপস রায়, আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও বক্তব্য রাখেন। নওশাদ ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে তাপস রায় দাবি করেন, তৃণমূল ক্ষমতায় এলে বিজেপি কর্মীদের ব্যাপক প্রাণহানি ঘটত।

অধিবেশন শুরুর আগেই কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষমতাসীন বিজেপির ‘ভারত মাতা কি জয়’ স্লোগানের বিপরীতে তৃণমূল বিধায়কেরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে বিজেপি সদস্যরা ‘চোর চোর’ স্লোগান দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। তৃণমূল বিধায়কেরা জাতীয় সংগীত সঠিকভাবে গাওয়া হয়নি বলে অভিযোগ তুলে কক্ষ ত্যাগ করেন। যদিও কিছুক্ষণ পর তারা আবার অধিবেশনে ফিরে আসেন। সব মিলিয়ে প্রথম দিনেই পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজনৈতিক উত্তাপ ছিল তুঙ্গে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ী ও ক্রেতারা

হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ী ও ক্রেতারা

নানা জাতির বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার না করার আহ্বান তথ্যমন্ত্রীর

নানা জাতির বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার না করার আহ্বান তথ্যমন্ত্রীর

সৌদিতে ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল

সৌদিতে ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল

‘আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি’

রংপুরে শফিকুর রহমান ‘আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App