×

আন্তর্জাতিক

জার্মান পাসপোর্ট পেলেন রেকর্ডসংখ্যক মানুষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:০০ পিএম

জার্মান পাসপোর্ট পেলেন রেকর্ডসংখ্যক মানুষ

ছবি- সংগৃহীত

রেকর্ডসংখ্যক মানুষ জার্মান পাসপোর্ট পেয়েছেন বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। ২০২৪ সালে নাগরিকত্ব আইন শিথিল হওয়ার পর থেকেই জার্মানিতে বাড়ছে নাগরিকত্বের আবেদন৷ ২০২৫ সালে এই সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে৷

জার্মানির সাপ্তাহিক পত্রিকা ‘ভেল্ট আম জনটাগ’ এর বরাত দিয়ে দেশটির আরেক গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ২০২৫ সালে রেকর্ড সংখ্যক মানুষ জার্মান নাগরিকত্ব পেয়েছেন৷ গত বছর কমপক্ষে তিন লাখ নয় হাজার ৮৫২ জন জার্মান পাসপোর্ট পেয়েছেন৷ ২০২৪ সালে পেয়েছিলেন দুই লাখ ৯১ হাজার ৯৫৫ জন৷

২০২৪ সালের মাঝামাঝি জার্মানি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনে৷ এর আগে জার্মান নাগরিকত্ব পেতে হলে অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে দিতে হতো এবং কমপক্ষে আট বছর জার্মানিতে বসবাস করতে হতো৷ নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের সুযোগ দেওয়া হয় এবং বাসস্থানের ন্যূনতম মেয়াদ পাঁচ বছরে নামিয়ে আনা হয়৷ এরপর থেকেই নাগরিকত্বের আবেদন দ্রুত বাড়তে শুরু করে৷ ২০২৪ সালে নাগরিকত্ব পাওয়ার সংখ্যা আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল৷ ২০২৫ সালে সেই বৃদ্ধির হার কিছুটা কমে ৬ শতাংশে দাঁড়িয়েছে৷

২০২৪ সালে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের মধ্যে ২৮ শতাংশ ছিলেন সিরিয়ার নাগরিক৷ এরপরের স্থানে ছিলেন তুরস্কের নাগরিকরা৷ তবে এই পরিসংখ্যান জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে ১৪টির৷ পূর্বাঞ্চলের রাজ্য মেকলেনবুর্গ-ফোরপমার্ন এবং সাকসেন-আনহাল্টের তথ্য এখনো পাওয়া যায়নি৷ কিছু ক্ষেত্রে প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে বলেও জানিয়েছে পত্রিকাটি৷

আগামী দিনে ইউক্রেনীয় শরণার্থীদের নাগরিকত্বের আবেদন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা৷ ২০২২ সালের শুরুতে রাশিয়ার আক্রমণের পর যে ইউক্রেনীয়রা জার্মানিতে আশ্রয় নিয়েছিলেন, তাদের অনেকেই ২০২৭ সালের মধ্যে পাঁচ বছরের বাসস্থানের শর্ত পূরণ করবেন৷ উত্তরের অউরিখ অঞ্চলের একজন মুখপাত্র জানিয়েছেন, ২০২৭ সালের বসন্তের মধ্যে অনেক ইউক্রেনীয় নাগরিকত্বের আবেদনের জন্য যোগ্য হবেন এবং আইনি মর্যাদা নিশ্চিত করতে তারা এই সুযোগ নেবেন বলে আশা করা হচ্ছে৷

উল্লেখ্য, ইউক্রেনীয় শরণার্থীরা জার্মানিতে আসার পর থেকেই কাজের অনুমতি এবং পূর্ণ বাসস্থানের মর্যাদা পেয়েছিলেন, যা ২০১৫-১৬ সালে আসা সিরীয়শরণার্থীদের ক্ষেত্রে শুরুর দিকে ছিল না৷ ২০২৭ সালের মার্চে ইউক্রেনীয়দের সুরক্ষার মেয়াদ শেষ হওয়ার আগেই অনেকে নাগরিকত্বের পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা তাপপ্রবাহে ভারতে ১৬ জনের মৃত্যু

টানা তাপপ্রবাহে ভারতে ১৬ জনের মৃত্যু

মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

থামেথামে চলছে গাড়ি, দুই মহাসড়কে দীর্ঘ যানজট

থামেথামে চলছে গাড়ি, দুই মহাসড়কে দীর্ঘ যানজট

‘বিগত সরকার পয়সা খাওয়ার জন্য প্রাইভেটে টিকা কিনতে চেয়েছিলো’

‘বিগত সরকার পয়সা খাওয়ার জন্য প্রাইভেটে টিকা কিনতে চেয়েছিলো’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App