×

আন্তর্জাতিক

টানা তাপপ্রবাহে ভারতে ১৬ জনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:৪৮ পিএম

টানা তাপপ্রবাহে ভারতে ১৬ জনের মৃত্যু

ছবি- সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারতের বিস্তীর্ণ অঞ্চল। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—সবখানেই বইছে তীব্র গরম। চলমান এই তাপপ্রবাহের কবলে পড়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় গত কয়েক দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় রাজ্যের বড় অংশে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (২৪ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তেলেঙ্গানা রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসনের আওতাধীন সংস্থা তেলেঙ্গানা প্ল্যানিং সোসাইটি (টিজিডিপিএস) জানায়, রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ১৬টিই এখন তীব্র তাপপ্রবাহের কবলে। এই জেলাগুলোতে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, তেলেঙ্গানার কুমারম ভীম আসিফাবাদ জেলার সিরপুরে তাপমাত্রা সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে, যা ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে রাজ্যের ৭টি জেলায়। এর মধ্যে জয়শঙ্কর ভূপালপল্লি জেলায় চারজন; ওয়ারাঙ্গল আরবান, করিমনগর ও নিজামাবাদে তিনজন করে এবং সূর্যপেট, জগুলাম্বা গঢ়ওয়াল ও রঙ্গারেড্ডি জেলায় একজন করে মারা গেছেন। রাজ্য সরকার প্রত্যেক মৃতের পরিবারের জন্য ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

তেলেঙ্গানা রাজ্য আবহাওয়া ভবন সতর্ক করে বলেছে, রাজ্যে শিগগিরই এই পরিস্থিতি বদলানোর কোনো সম্ভাবনা নেই। আগামী দুই-তিন দিন এই অবস্থা বজায় থাকতে পারে। উল্লেখ্য, গত শুক্রবার প্রকাশিত বিশ্বের সবচেয়ে তপ্ত ৫০টি শহরের তালিকায় তেলেঙ্গানার বেশ কয়েকটি শহরের নাম এসেছে।

মে মাসের শুরু থেকেই পুরো ভারতজুড়ে তাপমাত্রা চড়চড় করে বাড়ছে। দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও রাজস্থানসহ বিস্তীর্ণ অঞ্চলে গত এক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। আবহাওয়া বিদরা জানান, শুধু দিনের বেলাই নয়, রাতের তাপমাত্রাতেও অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে, যা জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরগুনায় ডিবির হাতে আওয়ামী লীগ নেতা আটক

বরগুনায় ডিবির হাতে আওয়ামী লীগ নেতা আটক

মহাসড়কে চাঁদাবাজি, ৫ পুলিশ ক্লোজড

মহাসড়কে চাঁদাবাজি, ৫ পুলিশ ক্লোজড

আসর শেষে যে ৫ ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে কলকাতা

আসর শেষে যে ৫ ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে কলকাতা

স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক, নেই রিয়ালের কেউ

স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক, নেই রিয়ালের কেউ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App