×

জামায়াত

ডেপুটি স্পিকার পদ গ্রহণ করেনি জামায়াত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:১১ পিএম

ডেপুটি স্পিকার পদ গ্রহণ করেনি জামায়াত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার পদ গ্রহণ করেননি বিরোধী দল জামায়াত। সরকারি দলের আহ্বান থাকা সত্ত্বেও কারও নাম প্রস্তাব না করায় এই পদ সরকারদলীয় সংসদ সদস্যের মধ্য থেকেই পূরণ হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ অধিবেশন ৩০ মিনিট মুলতবি করা হয়।

এর আগে জামায়াত জানায়, তারা জুলাই সনদ বাস্তবায়নের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ডেপুটি স্পিকার পদ নেবে না। জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তারা ডেপুটি স্পিকার চাইলে সেটি সম্পূর্ণভাবে জুলাই সনদের বাস্তবায়নের ভিত্তিতে হতে হবে।

আরো পড়ুন : সংসদের ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App