×

খুলনা

মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম

মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পাশাপাশি  কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ সংঘর্ষ  হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়ি। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “মসজিদ কমিটি গঠন নিয়ে বাক-বিতণ্ডার জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App