×

আইন-বিচার

মানবতাবিরোধী অপরাধ

বিচারপতি মানিক ও ঢাবি অধ্যাপক জামালকে জিজ্ঞাসাবাদের অনুমতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পিএম

বিচারপতি মানিক ও ঢাবি অধ্যাপক জামালকে জিজ্ঞাসাবাদের অনুমতি

ছবি : সংগৃহীত

চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক বিচারপতি এ. এইচ. এম. শামসুদ্দিন চৌধুরী মানিকসহ দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।

সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া অপর ব্যক্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ. ক. ম. জামাল উদ্দিন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম. এইচ. তামিম। তিনি সাবেক বিচারপতি মানিক ও অধ্যাপক জামালকে আগামী ১৫ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে পৃথকভাবে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন।

বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন শামসুদ্দিন চৌধুরী মানিক ও অধ্যাপক জামাল উদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

ঢাবির শিক্ষার্থী মিমোর আত্মহত্যা মামলায় শিক্ষক সুদীপ কারাগারে

ঢাবির শিক্ষার্থী মিমোর আত্মহত্যা মামলায় শিক্ষক সুদীপ কারাগারে

১৯৭৬ থেকে ২০২৬: একই খালে ইতিহাসের পুনরাবৃত্তি

পাশাপাশি বাবা-ছেলের নামফলক ১৯৭৬ থেকে ২০২৬: একই খালে ইতিহাসের পুনরাবৃত্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App