×

মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরানে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম

ইরানে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরানে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। 

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা আল-জাজিরার।

বিবৃতিতে সংস্থাটি বলছে, ‘সারা দেশে বাস্তুচ্যুত পরিবারের ওপর চালানো প্রাথমিক এক জরিপের ভিত্তিতে তারা এই হিসাব তৈরি করা হয়েছে।’

ইউএনএইচসিআর আরো জানায়, ‘যুদ্ধ চলমান থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এটি মানবিক চাহিদার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সংঘাতের কারণে সাধারণ মানুষ দলে দলে শহর ছেড়ে গ্রাম অঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো এই বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি খাদ্য, পানীয় জল এবং আশ্রয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।’

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ‘তেহরানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে। যুদ্ধের প্রথম দিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও এক কর্মী নিহত হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App