×

জাতীয়

ঈদ ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু যেদিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১:৫৮ এএম

ঈদ ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু যেদিন

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষ হওয়ার পর ঘরমুখো মানুষের সুবিধার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার (১৩ মার্চ) থেকে শুরু হবে। ওই দিনে ২৩ মার্চের ট্রেনের টিকিট পাওয়া যাবে।

বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রী সুবিধার জন্য শতভাগ টিকিট অনলাইনে সরবরাহ করবে বাংলাদেশ রেলওয়ে।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অনলাইনে পাওয়া যাবে। অপরদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হবে।

আরো পড়ুন : ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হবে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও বিক্রি করা হবে।

প্রতি যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন নিশ্চিত করা যাবে। নন-এসি কোচে ২৫ শতাংশ দাঁড়ানোর টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App