×

জাতীয়

আব্বাস-গয়েশ্বরসহ ৫ এমপি ‘প্যানেল স্পিকার’ মনোনীত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

আব্বাস-গয়েশ্বরসহ ৫ এমপি ‘প্যানেল স্পিকার’ মনোনীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের ‘প্যানেল স্পিকার’ বা সভাপতিমণ্ডলী মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ প্যানেল সদস্যদের নাম ঘোষণা করেন।

সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এ প্যানেল স্পিকাররা নামের ক্রমানুসারে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।

আরো পড়ুন: বিরোধী দলের 'ওয়াক আউট' নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ঢাকা-৮), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-২), ড. আব্দুল মঈন খান (নরসিংদী-১), মোহাম্মদ মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬) এবং এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২)।

স্পিকার অধিবেশনে জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনিই স্পিকারের আসন গ্রহণ করবেন এবং অধিবেশন পরিচালনা করবেন।

উল্লেখ্য, জাতীয় সংসদের কার্যপ্রণালির অংশ হিসেবে প্রতিটি অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হয়। এটি সংসদের কার্যক্রম সচল রাখার একটি নিয়মিত সাংবিধানিক প্রক্রিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের কার্যসূচিতে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং তাদের শপথ গ্রহণের পর সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়নের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App