×

জাতীয়

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:২৮ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেছে ইরান। একইসঙ্গে পারস্পরিক সম্মান ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে তেহরান-ঢাকা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে দেশটি। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকাস্থ ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ইরান বরাবরই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি। সম্প্রতি আনতালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর মধ্যকার বৈঠককে স্বাগত জানিয়ে দুই দেশের সম্পৃক্ততা আরও বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও দ্বিপক্ষীয় সহযোগিতার চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়া বিশেষ ব্যবস্থায় আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদভাবে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সংলাপে ও কূটনীতির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের এই সক্রিয় ভূমিকা আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে ইরান।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে বাংলাদেশ সরকারের সমবেদনা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জরুরি চিকিৎসা ও মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছে দূতাবাস।

তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের একাংশের ভূমিকা নিয়ে কিছুটা উদ্বেগও প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। দূতাবাস মনে করে, কিছু ক্ষেত্রে ‘সিলেক্টিভ’ ও ভুল তথ্য প্রচার করা হচ্ছে। তাই দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে এমন যে কোনো কার্যক্রম পরিহার করা প্রয়োজন। পারস্পরিক সম্মান বজায় রেখে আগামীতে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

পরিবহন মালিক সমিতি সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

হরমুজে বাংলাদেশি জাহাজের  নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

পুরোনো প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

পুরোনো প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App