×

জাতীয়

এবার বাড়লো লঞ্চের ভাড়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:৫৩ পিএম

এবার বাড়লো লঞ্চের ভাড়া

ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নৌপথে যাত্রী পরিবহনেও। বাসভাড়া বাড়ানোর পর এবার লঞ্চভাড়াও বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কম দূরত্বে প্রতি কিলোমিটারে লঞ্চভাড়া ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এতে কম দূরত্বে ভাড়া বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ।

মঙ্গলবার (৫ মে) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নতুন ভাড়া অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে।

এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ অনুযায়ী সরকার যাত্রী পরিবহনের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করেছে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। এতে প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বৃদ্ধি পায়। নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।

এরপর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের দাবি ওঠে। পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে একাধিক বৈঠকের পর ২৩ এপ্রিল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ সফরের আগে ফিফার কাছে ইরানের নতুন শর্ত

বিশ্বকাপ সফরের আগে ফিফার কাছে ইরানের নতুন শর্ত

দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত

দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত

ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজয়ী ১০৭ মুসলিম প্রার্থী

ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজয়ী ১০৭ মুসলিম প্রার্থী

বরকত উল্লাহ বুলুর বক্তব্য উদ্ভট ও শিষ্টাচারবিরোধী: জামায়াত

বরকত উল্লাহ বুলুর বক্তব্য উদ্ভট ও শিষ্টাচারবিরোধী: জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App