×

জাতীয়

আসাদুজ্জামান নূরের এক মামালায় জামিন, অপর মামলায় নামঞ্জুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:৫৬ পিএম

আসাদুজ্জামান নূরের এক মামালায় জামিন, অপর মামলায় নামঞ্জুর

ছবি: সংগৃহীত

নীলফামারীতে হওয়া পৃথক দুটি হত্যা মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অন্যটিতে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

জামিন চেয়ে তার করা পৃথক আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে মঙ্গলবার (৫ মে) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।

আদালতে এদিন আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. এমদাদুল হানিফ ও মো. সিরাজুল আলম।

সংশ্লিষ্ট আইনজীবীর তথ্য অনুসারে, অধস্তন আদালতে জামিন আবেদন নাকচ হলে চলতি বছর হাইকোর্টে জামিন চেয়ে পৃথক দুটি জামিন আবেদন করেন আসাদুজ্জামান নূর।

প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল জারির আদেশ দেন। চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট আসাদুজ্জামান নূরের ক্ষেত্রে এক মামলায় জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) এবং অন্যটিতে রুল ডিসচার্জ (খারিজ) করে রায় দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ সফরের আগে ফিফার কাছে ইরানের নতুন শর্ত

বিশ্বকাপ সফরের আগে ফিফার কাছে ইরানের নতুন শর্ত

দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত

দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত

ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজয়ী ১০৭ মুসলিম প্রার্থী

ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজয়ী ১০৭ মুসলিম প্রার্থী

বরকত উল্লাহ বুলুর বক্তব্য উদ্ভট ও শিষ্টাচারবিরোধী: জামায়াত

বরকত উল্লাহ বুলুর বক্তব্য উদ্ভট ও শিষ্টাচারবিরোধী: জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App