×

রাজনীতি

অধিবেশন চলাকালেই হাসনাতের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম

অধিবেশন চলাকালেই হাসনাতের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করলে বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে পড়েন। এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে ওয়াক আউট করেন। 

ওয়াক আউটের পর নিজের ফেসবুক আইডিতে তিন শব্দের একটি পোস্টে দেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে তিনি লেখেন, ‘Get out Chuppu.’

জানা যায়, এদিন জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে বক্তব্য প্রদানের আমন্ত্রণ জানালে বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের আসন থেকে দাঁড়িয়ে যান।

আরো পড়ুন: রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন

এ সময় তারা ‘জুলাইয়ে গাদ্দার’ লেখাসংবলিত লিফলেট তুলে ধরেন। তখন স্পিকার তাদের শান্ত থাকার আহ্বান জানালেও বাড়তে থাকে হট্টগোল।

এক পর্যায়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করলে স্লোগান দিতে শুরু করেন বিরোধী দলের এমপিরা। তাদের অনেককে ‘গেট আউট চুপ্পু’ বলে স্লোগান দিতে দেখা যায়।

এরপর রাষ্ট্রপতি তার বক্তব্য অব্যাহত রাখলে সংসদ থেকে বেরিয়ে যান বিরোধীদলীয় এমপিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App